📢 বিজ্ঞপ্তি — ওয়ার্কশপ কমিটি, ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
সমস্ত জেলা কমিটি ও সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের জেলায় কোথায় কোথায় Photography Workshop আয়োজনের প্রয়োজন রয়েছে, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
অনুগ্রহ করে আগামী ৩ (তিন) দিনের মধ্যে নিচের তথ্যগুলো পূরণ করে আমাদের কাছে পাঠাবেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কোম্পানির কাছে আনুষ্ঠানিক রিকুইজিশন পাঠানো হবে।
প্রয়োজনীয় তথ্য: ১. জেলার নাম · ২. জেলার কোন স্থানে ওয়ার্কশপ আয়োজন করতে চান · ৩. সম্ভাব্য উপস্থিত সদস্যসংখ্যা
ধন্যবাদান্তে, ওয়ার্কশপ কমিটি — WBPWA